ফেসবুকে লাইভ গেমিং অ্যাপ

২০ এপ্রিল, ২০২০ ১৪:১৫  
লাইভ গেমিং স্ট্রিমিং খাতে টুইচ এবং ইউটিউবের আধিপত্য কাড়তে মোবাইল গেমিং অ্যাপ অবমুক্ত করলো ফেসবুক। নির্দিষ্ট সময়ের দুই মাস আগেই  সোমবার অনলাইনে এই অ্যাপটি অবুমক্ত করা হয়। অ্যাপটি সবার জন্য উন্মুক্ত। ইতোমধ্যেই  অনলাইনে যেসব গেম নিয়ে গেমররা বিভিন্ন গেমিং কমিউনিটিতে ব্যস্ত, সেগুলো ছাড়াও ক্যাজুয়াল গেমগুলো থাকছে এই অ্যাপটিতে। গেমারদের পছন্দের মতো সাজিয়ে গেমিং কমিউনিটিকে স্বাগত জানানো হয়েছে অ্যাপ ব্যহবারের। ফেসবুকের অ্যাপ বিভাগের প্রধান ফিজি সিমো বলেছেন, কেবল বিনোদনের জন্যই নয়, সবাইকে এক সঙ্গে রাখতেই নিরধারিত সময়ের আগেই অ্যাপটি উন্মোচন করা হলো। মূলত: জুন মাসে  অ্যাপটি রিলিজ করার কথা ছিলো।